ভিয়েনা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১০৬ সময় দেখুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (৯ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কখন ফোনালাপ হয়েছে সেটি উল্লেখ না করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন, পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং ভবিষ্যতের কর্মকাণ্ড ও সহযোগিতার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, চলতি মাসের শেষের দিকে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকা সফরকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

ঢাকায় কূটনৈতিক মহল মনে করছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফর যেন সুন্দর ও সফল হয়,সে জন্য পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কিছুটা পূর্ব
প্রস্তুতি নিয়ে রাখছেন। উল্লেখ্য যে,গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে পাকিস্তান দেশের
অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সুসম্পর্ক স্থাপনে বেশ আগ্রহ সহকারে এগিয়ে আসছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস ইতিমধ্যেই বলেছেন, আমরা প্রতিবেশী সকল দেশের সাথেই
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবো।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

আপডেটের সময় ০৮:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫