ভিয়েনা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

টাঙ্গাইলে এসএসসি-সমমানের পরীক্ষায় বসছে ৪৮ হাজার শিক্ষার্থী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৩২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩৬ হাজার ৭৯৩ জন, দাখিলে ৬ হাজার ৫৮৮জন, এসএসসি (ভোকেশনাল) ৪ হাজার ৮০০ এবং ভোকেশনাল (দাখিল) ৫২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।  জেলার শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৮৫টি কেন্দ্রের ৪৭টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে এসএসসি পরীক্ষার ৪২টি কেন্দ্রে ৩৯টি ভেন্যু, দাখিল পরীক্ষার ১৫টি কেন্দ্রে ৩টি ভেন্যু, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ২৫টি কেন্দ্রে ৫টি ভেন্যু এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলায় মোট ৮৫টি কেন্দ্রে ৪৭টি ভেন্যুতে ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
তিনি আরও জানান, এবারের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করতে ৩৭জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা দেখভাল করবেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে এসএসসি-সমমানের পরীক্ষায় বসছে ৪৮ হাজার শিক্ষার্থী

আপডেটের সময় ০৩:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫