ভিয়েনা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও হাত বোমাসহ আটক ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৭৫ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা প্রতিনিধি : ভোলায় কোস্টগার্ডের অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা ও ৫৬৯ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- মো. জাহাঙ্গীর (৬৫), মো. মঞ্জু (৩৫), মো. জিয়া (৩০), আব্দুল আব্বাস (৩০) ও মো. সেলিম (২৬)। আটক জাহাঙ্গীর ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মঞ্জু ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং বাকীরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নে।

লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, ‘দীর্ঘ দিন ধরে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো। স্থানীয়রা কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে কোস্ট গার্ড ভোলা বেইস কর্তৃক ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

তিনি আরো বলেন, ‘অভিযানে ওই এলাকায় আটককৃতদের কাজ থেকে ৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা ও নগদ ৪৪ হাজার ৫১০ টাকাসহ আটক করা হয়।তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। পরে সব আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও হাত বোমাসহ আটক ৫

আপডেটের সময় ০৩:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫