ভিয়েনা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৮৮ সময় দেখুন

এইচ এম লাহেল মাহমুদ, পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানক্ষেত থেকে ইমরান হোসেন ধলু (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের একটি ধান ক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি গ্রামের মনির আকনের ছেলে।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার (২৯ মার্চ) দুপুরে ধান ক্ষেতে মৃত্যু অবস্থায় পড়ে থাকা ইমরান হোসেন ধলু নামের এক  কিশোরের  মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।ময়না  তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
স্থানীয়রা জানান, ওইদিন সকালে বাড়ির কাছাকাছি ধানক্ষেতে ইমরানের নিথর দেহটি পড়ে থাকতে দেখেন।পরবর্তীতে থানা পুলিশের খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করেন।তারা আরও জানান, ইমরানের মা-বাবার মধ্যে পারিবারিক কলহ চলমান ছিলো।
পরিবার সূত্রে জানা যায়, ভোরে সাহরি খাবার পর ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি।পরবর্তীতে সকালে তার লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৮:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫