ভিয়েনা ০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৪৮ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে মোতাহার (৬০) নামের এক বৃদ্ধের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডস্থ কুতুবগঞ্জ বাজার জামে মসজিদ থেকে এ মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। 

বৃদ্ধ মোতাহার ওই ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুবক্সের ছেলে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃদ্ধের মেয়ে তানিয়া আক্তার শারমিন জানান, শুক্রবার রাত ৮টার দিকে কুতুবগঞ্জ জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে গিয়ে তার বাবা আর বাড়ি ফিরেননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও কোথায় সন্ধান মেলেনি।
শনিবার সকালে মসজিদের মুসল্লীরা মসজিদের দ্বিতীয় তলা খালি জায়গায় পিলারের সঙ্গে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদেরকে এবং চরফ্যাশন থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাবার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।
তিনি আরও জানান, তার বাবা দীর্ঘদিন পর্যন্ত পক্ষাঘাত রোগে আক্রান্ত, তিনি কিভাবে মসজিদের ছাদে উঠছেন তা বুঝে আসেনা। তবে কারো প্রতি কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি। 

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাইনি। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে এটা হত্যা, নাকি আত্মহত্যা। 
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময় ১২:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫