ভিয়েনা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চরফ্যাশনে যুবকের চোখ উৎপাটনের ঘটনায় গ্রেপ্তার-১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ১১২ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে চুরির অভিযোগ তুলে শাহজাহান মিন্টিজকে গণধোলাই দিয়ে চোখ উৎপাটনের ঘটনায় মো.সাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ ঘটনায় গত ৮ মার্চ মিন্টিজের মা নুরভানু বাদি হয়ে এজাহার নামীয় ৭ জন ও অজ্ঞাত ৫ জনকে আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের খবরে অভিযুক্ত মুলহোতা সাকিবসহ আসামীরা পালিয়ে থাকার পর  শুক্রবার সকালে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের পাঙ্গাশিয়া লঞ্চঘাট থেকে র‌্যাব-৮ এর একটি দল তাকে গ্রেপ্তার করে ডিবিতে হস্তান্তর করেছে। দক্ষিণ আইচা থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সাকিব নজরুল নগর ইউনিয়নের বিএনপির সভাপতি মাওলানা লোকমান হোসেনের ছেলে।

জানা যায়, গত ২ মার্চ নজরুল নগর ইউনিয়নের আরকলমী গ্রামে শাহজাহান মিন্টিজের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে মো. সাকিব ও চর কলমী ইউনিয়নের বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি পল্লী চিকিৎসক জাহাঙ্গীরসহ তাদের লোকজন।

পরে তারা মিন্টিজকে ধাওয়া করে প্রতিবেশী জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে আটক করেন। পরে ওই তাকে স্থানীয় বারেক ফরাজীর বাড়ির পুকুর পাড়ে নিয়ে গণধোলাই দিয়ে হাত-পা ভেঙ্গে দেয় এবং দু’টি চোখ তুলে দিয়ে পুকুরের পাড়ে ফেলে রেখে যায়।
ওই দিনই স্থানীয় গ্রাম পুলিশ মো. সোহরাব হোসেনসহ তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, মামলা দায়েরের পর ওই মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আসামীরা পলাতক থাকার পর মূল আসামী সাকিবকে র‌্যাব গ্রেপ্তার করে ডিবিতে হস্তান্তর করেছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে যুবকের চোখ উৎপাটনের ঘটনায় গ্রেপ্তার-১

আপডেটের সময় ০৬:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫