ভিয়েনা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধনের আবেদন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৮৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ‘ আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি।
গতকাল সোমবার (২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেন তিনি।
নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছেন ওই ব্যক্তি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউ’ উল্লেখ করেছেন।

দল গঠনের তারিখ দেওয়া হয়েছে গতকাল সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন। তবে কোন সালের ৩০ এপ্রিল এই দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করা হয়নি।

আবেদনে আরও জানা যায়, নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে উজ্জল রায় নির্বাচিত হয়েছেন বলে জানান। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব নম্বর না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল থাকার বিষয় উল্লেখ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধনের আবেদন

আপডেটের সময় ০২:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫