ভিয়েনা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৬৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বনবিভাগের রাতভর প্রচেষ্টায় সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন এখনো নেভেনি।
রোববার (২৩ মার্চ) সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
রানা দেব বলেন, সারা রাত ধরে বনবিভাগ আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা সম্পন্ন করেছে। ফলে এখন আগুন আর ছড়ানোর সুযোগ নেই। আর সকাল থেকে বনবিভাগ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু পানির উৎস দূরে হওয়াতে আগুন নিভানো কার্যক্রম প্রচন্ড বেগ পেতে হচ্ছে।
বনবিভাগের ছোট দমকল দিয়ে স্বল্প পরিসরে পানি ছিটানো হচ্ছে। তবে আগুনের আর বিস্তৃতি ঘটার সম্ভাবনা নেই। ৩-৪ একর জায়গার মধ্যেই আগুন সীমাবদ্ধ রয়েছে। আগুন নেভাতে সময় লাগবে, তবে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেটের সময় ০৭:২১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫