ভিয়েনা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

আল্লামা ছালেহ দুমকি (রহ.) এঁর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৫২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : হাজারো আলেমের উস্তাদ, বরেণ্য আলেমেদ্বীন ও ছারছীনা দারুসসুন্নাহ কামিল মাদরাসার প্রধান মুফাসসির হযরত ‎মাওলানা আবু জাফর মুহাম্মাদ ছালেহ দুমকি (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ‎(২২ মার্চ) রাত সাড়ে ১০টায় সেভেন মিনিট মাদরাসার আয়োজনে আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় আলেম ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ ‎করেন। সেভেন মিনিট মাদরাসার পরিচালক ড. মুহা. আবুল ফুতুহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বরেণ্য আলেমগণ আবু জাফর মুহাম্মাদ ছালেহ দুমকি (রহ.) এঁর বহুমুখী অবদান ও ‎শিক্ষাদর্শ নিয়ে আলোচনা করেন। ‎

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ সিরাজুম মুনির তাওহিদ, দারুননাজাত ‎সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মুফতি আব্দুল লতিফ শেখ, প্রধান মুফতি মাওলানা ওসমান গণী সালেহী, দারুল হাদিস ‎লতিফিয়াহ ওল্ডহ্যামের মুহাদ্দিস মুফতি বদরুজ্জামান রিয়াদ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ড. মোফাজ্জল ‎হোসেন, ডগাইর দারুসসুন্নাত ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা মোস্তাকিম বিল্লাহ নেছারী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর ‎ইন্টারপ্রেটার মাওলানা মুমিনুল ইসলাম আজহারী, দুমকী হুযুর (রহ.) এর বড় ছেলে মাহমুদুল হাসান ও মেঝ ছেলে আব্দুল্লাহ বিন সালেহ ‎প্রমুখ।

আলোচনায় বক্তারা ছাত্রদের জন্য হুজুরের অসমান্য অবদান ও তাঁর মহান আদর্শিক গুণাবলি তুলে ধরেন। তারা বলেন, হযরত মাওলানা ‎আবু জাফর মুহাম্মাদ ছালেহ দুমকি (রহ.) ছিলেন একাধারে একজন প্রাজ্ঞ মুফাসসির, যোগ্য মুহাদ্দিস। তিনি আমৃত্যু ইসলামের সঠিক জ্ঞান ‎ও আদর্শ প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। বিশেষত, ইসলামী শিক্ষার প্রসারে তাঁর প্রচেষ্টা, শিক্ষার্থীদের আত্মগঠনমূলক দিকনির্দেশনা প্রদান, ‎কুরআনের ব্যাখ্যায় গভীর গবেষণা এবং হাদিসশাস্ত্রে দক্ষতার কারণে তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর রেখে যাওয়া আদর্শ ‎নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভার শেষ পর্যায়ে বক্তারা বলেন, হযরত মাওলানা আবু জাফর মুহাম্মাদ ছালেহ দুমকি (রহ.) এর জীবন ও কর্ম থেকে শিক্ষা ‎গ্রহণ করে আমাদের উচিত ইসলামী জ্ঞান অর্জনে মনোযোগী হওয়া ও দ্বীনের খেদমতে নিজেদের নিবেদন করা। তাঁর রেখে যাওয়া শিক্ষা ও ‎আদর্শ ইসলামী শিক্ষাঙ্গনের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আল্লামা ছালেহ দুমকি (রহ.) এঁর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

আপডেটের সময় ০৯:১৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫