ভিয়েনা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৩০ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় ঘুমিয়ে থাকা মো. নজরুল ইসলাম (৪৫) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। 

শুক্রবার (২১ মার্চ) বিকেলে চর মানিকা ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।

দূর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করলেও দুইদিনেও হদিস মেলেনি নিখোঁজ জেলের। 
নিখোঁজ জেলে নজরুল নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় জেলেরা জানান, নদীতে জাল পেতে জেলে নজরুল নৌকায় ঘুমাচ্ছিলেন। এ সময় একটি বালুভর্তি বাল্কহেড তার নৌকায় ধাক্কা দিলে জেলে নজরুলসহ নৌকাটি নদীতে ডুবে যায়। পরে জেলেরা ডুবন্ত নৌকাটি তৎক্ষনিক উদ্ধার করতে সক্ষম হলেও জেলে নজরুলকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযানে গেলেও গত দুই দিনে সন্ধান মেলেনি নিখোঁজ নজরুলের।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সর্ভিস ও নৌ-পুলিশের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিলেও দুই দিনে তার সন্ধান মেলেনি। তেঁতুলিয়ার ওই স্থানটি তিনটি নদীর মোহনা হওয়ার উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে।

দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভূইয়া জানান, আল মদিনা নামের বাল্কহেডটি আটক করে নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে নিখোঁজ জেলেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ১

আপডেটের সময় ০২:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫