ভিয়েনা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

দলে ফেরার সম্ভাবনা নেই ফাহমিদুলের : কাবরেরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ১২৬ সময় দেখুন

ছবি : সংগৃহীত

ইবিটাইমস ডেস্ক : জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডেকে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে বিদায় করে দেওয়ার ঘটনায় উত্তপ্ত ফুটবল অঙ্গন। এই ইস্যুতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। ফের একবার জানালেন দলে ফেরার সম্ভাবনা নেই ফাহমিদুলের।

বুধবার (১৯ মার্চ) ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হন হেড কোচ হাভিয়ের কাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফাহমিদুল ইস্যুতে কাবরেরা বলেন, ‘আমি মনে করি ফাহমিদুলের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আমি তাকে খুব ভালো করেই চিনি। তাকে আমিই দলের জন্য ডেকেছিলাম। সে মেধাবী খেলোয়াড়, তার সেই ধরনের যোগ্যতা রয়েছে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার। আমার মনে হয় তার আরও সময় প্রয়োজন, জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে। তার দলে ফেরার কোনো সম্ভাবনা নেই, তিনি ইতালীতে।’

হামজা যোগ দেওয়াতে দলের শক্তি আগের চেয়ে অনেকটাই বেড়েছে বলে মনে করেন কাবরেরা। ‘হামজা যোগ দেওয়াতে আমরা এখন আগের চেয়ে শক্তিশালী। তার মতো বিশ্ব মানের লিগে খেলা একজন ফুটবলারের দলে যোগ দেওয়াতে আমরা বেশ অনুপ্রাণিত। আমরা মানসিকভাবে অনেক এগিয়ে। কিভাবে আমরা পরিকল্পনা করব, সেই বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। কিভাবে আমরা সেরা খেলা উপহার দিতে পারি, সেদিকেই মনোযোগ সবার।’’

উল্লেখ্য, আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০ মার্চ বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা হবে। রাতে কিংস অ্যারেনাতে অনুশীলন সেশনে অংশ নেবেন হামজা।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দলে ফেরার সম্ভাবনা নেই ফাহমিদুলের : কাবরেরা

আপডেটের সময় ১০:২৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫