ভিয়েনা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

আটাব বর্তমান কমিটি বাতিলের আবেদন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৭১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর বর্তমান কমিটি বাতিল করা ও টাস্কফোর্স থেকে বহিষ্কার করে প্রশাসক নিয়োগের আবেদন করেছে ট্রাভেল এজেন্টদের একটি গ্রুপ।

মঙ্গলবার (১৮ মার্চ) সংগঠনটির সংস্কার পরিষদের আহ্বায়ক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) মো. গোফরান চৌধুরী এ আবেদন করেন।

বর্তমান অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) কমিটির সভাপতি আব্দুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ্ আওয়ামী লীগপন্থি এবং তারা বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, আটাব সভাপতি সালাম আরেফ বিভিন্ন সময়ে টিকিটের গ্রুপ বুকিংয়ের মাধ্যমে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়গুলো বিবেচনা করে বর্তমান আটাব কমিটিকে টাস্কফোর্স থেকে বহিষ্কার করে আটাব কমিটি বাতিল পূর্বক প্রশাসক নিয়োগের অনুরোধ জানানো হয় আবেদনে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আটাব বর্তমান কমিটি বাতিলের আবেদন

আপডেটের সময় ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫