ভিয়েনা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে কাতারের পূর্ণ সমর্থন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১০৭ সময় দেখুন

দেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ উপসাগরীয় ধনী দেশ কাতার

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার (১৮ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ সমর্থনের কথা জানান রাষ্ট্রদূত আল-কাহতানি। কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জানান, কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা প্রদান করতে আগ্রহী।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস কাতারের আমিরকে সমর্থন এবং বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ জানান।প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ এবং তাদের কারখানা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরের জন্য আমন্ত্রণ জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। কাতারের ব্যবসায়ীরা বাংলাদেশে সুযোগ-সুবিধা অন্বেষণ করুক উল্লেখ করে বলেন, এপ্রিলের প্রথম দিকে ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কাতারের রাষ্ট্রদূত এই আমন্ত্রণের প্রশংসা করে বলেন, তিনি আশা করেন, খুব শীঘ্রই তার দেশ থেকে আরও ব্যবসায়ী খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবেন।
ড. ইউনূস তার সরকারের সংস্কার অ্যাজেন্ডা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরিচালনার জন্য গঠিত ঐক্যমত্য কমিশনের কাজ তুলে ধরেন।

ঢাকায় কূটনৈতিক মহল বলছে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর নোবেল বিজয়ী প্রফেসর ড.ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কাতার বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন সেক্টরে অধিক পরিমাণ বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে কাতারের পূর্ণ সমর্থন

আপডেটের সময় ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫