ভিয়েনা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

চরফ্যাশনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৬৩ সময় দেখুন

চরফ্যাসনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন : ভোলার চরফ্যাশনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৫০ জন হতদরিদ্র জেলের মাঝে এ বকনা গরুর বাছুর বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে গরু গুলো জেলেদের মধ্যে বিতরণ করেন।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়,সমুদ্রগামী জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে কৃষি সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৪৮ কেজি থেকে ৬০ কেজি ওজনের প্রতিটি গরুর মূল্য ৩০ হাজার টাকা নির্রধারণ করে এ.এন. এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে চরফ্যাসন উপজেলার ৫০ জেলের জন্য ৫০ টি বকনা বাছুর বরাদ্দ দেয়া হয়। সেই ধারাবাহিকতায় বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

সুবিধাভোগী জেলে মো. কামাল হোসেন জানান, ইলিশ শিকারের চলমান নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বেকার হয়ে পড়েন তারা। তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় সরকার বকনা গরুর বাছুর দিয়েছেন এতে আমাদের অনেক উপকার হয়েছে। মাছ শিকারের পাশাপাশি গবাদী পশু পালন করে বেকারত্ব দূর হবে।

বৃদ্ধ জেলে সুলতান আহম্মেদ জানান, মাছ শিকার বন্ধ থাকা কালীন সময়ে বেকার হয়ে পড়েছি। তবে একটি বকনা গরুর বছুর পেয়ে আমার একটি বিকল্প কর্মসংস্থান হয়েছে। এতে আমাদের বাড়তি আয় হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, সমুদ্রগামী জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেদের মধ্যে বকনা গরুর বাছুর দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, সমুদ্রগামী জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে কৃষি সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের একটি ব্যতিক্রম উদ্যোগ। এতে মাছ শিকারের পাশাপাশি গবাদী পশু পালন করে জেলেরা বাড়িতে আয়ের সুযোগ পেয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

আপডেটের সময় ০১:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫