ভিয়েনা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

অ্যাস্টন ভিলাকেই পেলো পিএসজি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৪৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর ফরাসী ক্লাব পিএসজি অপেক্ষায় ছিল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কে হয়! ক্লাব ব্রুগ নাকি অ্যাস্টন ভিলা।

যদিও প্রথম পর্বেই বেলজিয়ান ক্লাব ব্রুগের চেয়ে অনেকটা এগিয়েছিল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। প্রথম লেগে ক্লাব ব্রুগের মাঠ থেকে ৩-১ গোলে জয় নিয়ে ফিরে এসেছিল দলটি। ফিরতি পর্বের ম্যাচ তাদের নিজেদের ঘরের মাঠে। সুতরাং, এই ম্যাচেও যে ইংলিশ ক্লাবটি ফেবারিট, তা বলাই বাহুল্য।

শেষ পর্যন্ত সেটাই হলো। মার্কো আসেনসিওর জোড়া গোলে সফরকারী ক্লাব ব্রুগকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। দুই লেগ মিলে ৬-১ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেলো অ্যাস্টন ভিলা এবং সেখানে তারা মুখোমুখি হবে পিএসজির।

ভিলা পার্কে খেলতে এসে ম্যাচের ১৬তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ক্লাব ব্রুগ। মার্কাস রাশফোর্ডকে বাজেবাবে ফাউল করার অপরাধে এ সময় লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন কিরিয়ানি সাবি।

উনাই এমেরির দলকে অবশ্য গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৫০ মিনিট পর্যন্ত। এরপর ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে অ্যাস্টনভিলা। ৫০ মিনিটে প্রথম গোল করেন মার্কো আসেনসিও। ৭ মিনিট পরই দ্বিতীয় গোল করেন ইয়ান মাতসেন। ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আসেনসিও।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অ্যাস্টন ভিলাকেই পেলো পিএসজি

আপডেটের সময় ০৯:২৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫