ভিয়েনা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

নতুন উপাচার্য পেলো বাংলাদেশ ইউনিভার্সিটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮০ সময় দেখুন

 ইকবাল আলমগীর, বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ দেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। আগাামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ সাহাবুদ্দিন তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রনালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম কে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

আন্তর্জাতিক মানের কর্মমুখী ও মানসম্মত উচ্চশিক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাবেক অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম কে শুভেচ্ছা জানিয়েছেন বিইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার।

অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে মৎস্য অধিদপ্তরে তার কর্মজীবন শুরু করেন, ১৯৮৫ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে যোগদান করেন এবং সেখানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে প্রায় ২৭ বছর কাজ করেন। তিনি ২০১১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ডিন, প্রধান ও পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি অসামান্য গবেষণা কৃতিত্বের জন্য ২০০৯ সালে জাতীয় পুরস্কার অর্জন করেন। দেশি বিদেশী জার্নালে তাঁর ১০৩ টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।

ঢাকা/ইবিটাইমস 

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন উপাচার্য পেলো বাংলাদেশ ইউনিভার্সিটি

আপডেটের সময় ০৪:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫