ভিয়েনা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

৭২’র সংবিধানের মধ্য দিয়েই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয়: আলী রীয়াজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৩ সময় দেখুন

ইবিটাইমস: সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘১৯৭২ সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়েই দেশে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয়। সাংবিধানের একাধিক সংশোধনী আনার পরও রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যক্তিকেন্দ্রিক করা হয়।’

শনিবার (১ ফেব্রুয়ারি) সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘১৯৭০ সালের পরে শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্র, তার মেয়ে শেখ হাসিনার মধ্য দিয়ে আবার ফিরে আসে।’

তিনি আরও বলেন, ‘শুধু ব্যক্তির অবসান নয়, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে, দেশের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি বাস্তবায়নে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার এটাই পথ।’

ঢাকা/ইবিটাইমস/এনএল

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৭২’র সংবিধানের মধ্য দিয়েই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয়: আলী রীয়াজ

আপডেটের সময় ১১:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫