ভিয়েনা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

দীর্ঘ ১০ বছর পর ফিরলেন ক্যামেরন ডিয়াজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ১৭২ সময় দেখুন

ইবিটাইমস বিনোদন: নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। অভিনয়ে ক্যামেরন ডিয়াজ ও জেমি ফক্স। সিনেমাটির শিরোনামের সঙ্গে আশ্চর্য এক মিল পাওয়া গেছে ক্যামেরন ডিয়াজের বাস্তবজীবনের। তিনি অ্যাকশনে ফিরলেন ১০ বছর পর।

উল্লেখ্য, গত ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমার পর হলিউড থেকে বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী।

এক দশক বিরতির পর ব্যাক ইন অ্যাকশনের মাধ্যমে অভিনয়ে ফিরে আসা প্রসঙ্গে ক্যামেরন ডিয়াজ এম্পায়ার ম্যাগাজিনকে জানান, আর কখনো সিনেমায় অভিনয় না করার অধিকার যেমন তার রয়েছে, তেমনি ভবিষ্যতে যেকোনো প্রস্তাবে হ্যাঁ বলার অধিকারও রয়েছে। তবে, নিয়মিত অভিনয়ের বিষয়ে এখনো ভাবছেন না তিনি।

ক্যামেরন ডিয়াজ বলেন, ‘আর কোনো সিনেমায় অভিনয় করব, এমন ভাবনা ছিল না। আমি নিজের জীবন নিয়ে ভালো আছি। এর মধ্যে একদিন জেমি ফক্স ফোন করেন আমাকে। তাকে না বলার ক্ষমতা আমার ছিল না। কারণ, ইন্ডাস্ট্রিতে যদি এমন কোনো অভিনেতা থাকে, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যে মাসের পর মাস সেটে হেসেখেলে কাটাতে পারি, সেই হলো জেমি ফক্স।’

প্রসঙ্গত,হলিউড থেকে বিরতি নেওয়ার আগে ক্যামেরন ডিয়াজের সর্বশেষ সিনেমা ‘অ্যানি’ ছিল জেমি ফক্সের সঙ্গেই।

উল্লেখ্য, ব্যাক ইন অ্যাকশন সিনেমায় ডিয়াজ অভিনয় করেছেন এমিলি চরিত্রে। ফক্সের চরিত্রের নাম ম্যাট। দুজনই সিআইএর সাবেক গুপ্তচর।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দীর্ঘ ১০ বছর পর ফিরলেন ক্যামেরন ডিয়াজ

আপডেটের সময় ০৬:৩০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫