ভিয়েনা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: ডা. জাহিদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৭০ সময় দেখুন

ইবিটাইমস: বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন, তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এজেডএম জাহিদ হোসেন এ কথা বলেন।

ডা. জাহিদ বলেছেন ‘বেগম জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছা যায়নি।  বেগম খালেদা জিয়ার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। সেসব রিপোর্ট ঠিক থাকলে শুক্রবার রাতে হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় যেতে পারেন বেগম জিয়া।

খালেদা জিয়ার এই ব্যাক্তিগত চিকিৎসক বলেন, পরবর্তীতে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নিবেন। সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিপার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন।

ডা. জাহিদ আরও বলেন, ‘গত ১৭ দিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। দুই একটি রিপোর্ট এখনো আসেনি। কয়েকটি পরীক্ষা ‘দ্যা লন্ডন ক্লিনিকে’ করা যায় না, সেগুলো বাহিরের হাসপাতাল থেকে করাতে হয়। তবে খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন।’

খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে না আসার কারণ জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘ম্যাডামের  লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি কারণ, বয়সটা এখানে সবচেয়ে গুরত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তা ছাড়া জেলে রেখে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল।’

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: ডা. জাহিদ

আপডেটের সময় ০৩:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫