ভিয়েনা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী নিশি গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ৬৭ সময় দেখুন

ইবিটাইমস: সাতক্ষীরার দেবহাটা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ ডিবি পুলিশের একটি দল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করেন।

নিশি গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। এরইমধ্যে নিশির নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা আছে।

ওসি জানান, দেবহাটা থানার পাশে সরকারী উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় নিশি ও তার স্বামী অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিশিকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, নিশিকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী নিশি গ্রেফতার

আপডেটের সময় ০৮:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫