ভিয়েনা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু

শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৯৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: শেরপুর সদরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের টিটিসি’র সামনে জোড়া পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা নকলা থেকে শেরপুর শহরের দিকে আসছিল। অটোরিকশাটি টিটিসি মোড়ের জোড়া পাম্প এলাকায় পৌঁছালে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জন মারা যান। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই পাঁচজন, পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সবাই অটোরিকশার যাত্রী। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

আপডেটের সময় ০৯:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪