ভিয়েনা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেল বিজেপি নিজ আসনে শুভেন্দুর কাছে হারলেন মমতা ভিয়েনায় হজ্জ গমনেচ্ছু যাত্রীদের জন্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমোহনে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান

মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে : মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৭১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: মালয়েশিয়া রোহিঙ্গা মানবিক সংকট নিরসন এবং আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার (১৮ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে সেন্ট রেজিস হোটেলে এক সাক্ষাৎকালে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদির বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছি।’

বৈঠকে তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন এবং তিনি আশা করেন মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে।

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘ কয়েক শতাব্দীর বাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর সাম্প্রতিক মাসগুলোতে নতুন করে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

ড. অধ্যাপক ইউনূস বলেন, তিনি এ সহিংসত-জর্জরিত অঞ্চলকে সহায়তার প্রয়াসে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও তাঁর সমর্থন ব্যক্ত করেছেন।

বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে : মন্ত্রী

আপডেটের সময় ০৮:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪