ভিয়েনা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা আদালতের মাধ্যমে শেষ হলে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৫৫ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: লন্ডন থেকে সস্ত্রীক দেশে ফিরে বাংলাদেশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার বা আদালতের মাধ্যমে শেষ হলে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা পৌনে ১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল বিমান বন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মহাসচিব বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন।

বিএনপি মহাসচিব বলেন, আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম তা ফলপ্রসূ হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে, তাদের আয়োজনে বিভিন্ন সভায়ও যোগ দিয়েছি।

লন্ডনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, লন্ডন সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে। তারেক রহমানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনারা (দেশবাসী) ধৈর্য্য ধারণ করুন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে, এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে অবশ্যই সবাইকে ধৈর্য্য ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচন- তার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি, ন্যূনতম যেসব সংস্কার জরুরি, তা সম্পন্ন করে সরকার নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন।

৩০ নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বিএনপি মহাসচিব লন্ডন যান। লন্ডন অবস্থাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও তিনি কয়েকটি স্থানীয় দলীয় কর্মসূচিতেও অংশ নেন। স্ত্রী রাহাত আরা বেগম লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করান এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের দেখান।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা আদালতের মাধ্যমে শেষ হলে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৮:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪