ভিয়েনা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ১০২ সময় দেখুন

ইবিটাইমস ঢাকা: আগরতলার অভিমুখে আখউড়ার উদ্দেশে লংমার্চ শুরু করেছে বিএনপির তিন সংগঠন যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় যাত্রা শুরু করে লংমার্চের গাড়িবহর। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না বলেন, ‘আমরা আমাদের প্রতিবাদ, ক্ষোভ, ক্রোধ জানাতে এই শান্তিপূর্ণ লংমার্চ করছি। আমরা আখউড়া পর্যন্ত যাব, সেখান সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি আমরা শেষ করব।’

লংমার্চে তিনটি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেটকার নিয়ে এই লংমার্চে অংশ নিচ্ছেন। কাকরাইলের নাইটিঙ্গেল রেস্টুরেন্টের মোড় থেকে ফকিরাপুলের পেট্রোল পাম্প পর্যন্ত শত শত মাইক্রোবাস ও প্রাইভেটকার রয়েছে সারিবন্ধভাবে। প্রতিটি গাড়িতে ‘লংমার্চের’ স্টিকার লাগানো হয় এবং গাড়ির সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা ছিল।

লংমার্চটি ঢাকার ইত্তেফাক মোড়, সাইনবোর্ড, চিটাগাং সড়ক রোড়, কাঁচপুর মোড়, তারাবো, ভুলতা, গাউসিয়া, মাধবদী, ইটাখোলা, মরজাল, রারুইচা হয়ে ভৈরবে পথসভা করবে। সেখান থেকে আখাউড়া পৌঁছাবে। সেখান সমাবেশ করে লংমার্চ শেষ হবে বলে জানান যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান ও ছাত্রদলের নাছির উদ্দীন নাছির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের এম মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, নাজমুল হাসান বক্তব্য রাখেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ শুরু

আপডেটের সময় ০৮:৪৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪