ভিয়েনা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

বাংলাদেশ সম্পর্কে ভারতের নেতিবাচক প্রচারণা বন্ধের আহ্বান পররাষ্ট্র সচিবের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ১০৮ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের মন্তব্য সহনশীল নয় উল্লেখ করে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৯ ডিসেম্বর) দুই দেশের প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এমনটা জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা বন্ধে ভারতের শক্ত ভূমিকা আশা করি। বাংলাদেশে জুলাই-আগস্টের বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময়ে সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর খবর প্রকাশ হয়েছে। এসব বিষয়ে আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছি।

তিনি বলেন, আমরা জোর দিয়ে বলেছি বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষ স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করে আসছে। এ বিষয়ে বিভ্রান্তি বা অপপ্রচারের কোনো সুযোগ নেই। বাংলাদেশ সরকার সরেজমিনে এ বিষয়ে পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে। সেই সঙ্গে আমরা বলেছি, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আর অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সহনশীল নয়।

পররাষ্ট্র সচিব বলেন, ভারতের পররাষ্ট্রসচিবকে স্মরণ করিয়ে দিয়েছি বাংলাদেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। তাই অন্যান্য দেশেরও একইভাবে আমাদের প্রতি শ্রদ্ধাবোধ দেখানো উচিত।

তিনি জানান, নতুন বাংলাদেশ সম্পর্কে ভারতের ‘আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ’ ছিল, সেটি সামনে কমে আসবে। দুই দেশের মধ্যকার বিশ্বাসের ঘাটতি কাটিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভারতে বাংলাদেশি মিশনের নিরাপত্তা জোরদারের কথা বলেছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এ সময় দেশটিতে অবস্থানরত শেখ হাসিনার অনলাইন বক্তব্য ঢাকা পছন্দ করছে না বলেও মন্তব্য করেন তিনি।

মো. জসীম উদ্দিন বলেন, ‘আমরা সবসময় বলেছি যে, সীমান্তহত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়। তাদের দিক থেকে তারা বলেছে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয়। হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের সংযোগ আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, আমরা কোনো অপরাধ সমর্থন করি না, একইসঙ্গে হত্যাকাণ্ডকেও সমর্থন করি না। কাজেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা বলছি, তার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের যে অঙ্গীকার এবং রাজনৈতিক যে অঙ্গীকার হত্যাকাণ্ড শূন্যের কোঠায়নামিয়ে আনার, সেটার বিষয়ে তারা যেন শ্রদ্ধাশীল থাকে।’

 ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

লালমোহনে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ সম্পর্কে ভারতের নেতিবাচক প্রচারণা বন্ধের আহ্বান পররাষ্ট্র সচিবের

আপডেটের সময় ০৭:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪