ভিয়েনা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিভাজন এড়াতে প্রধান উপদেষ্টাকে জাতীয় ঐক্যের কথা বলেছি: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৬৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: দেশের জনগণের মধ্যে বিভাজন এড়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমাদের বৈঠকের উদ্দেশ্য ছিল গত কয়েকদিনের পরিস্থিতি নিয়ে আলাপ করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি, কয়েকটি কলেজের সংঘর্ষের বিষয়সহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আমরা আশা করছি প্রধান উপদেষ্টা তার পরিষদের সদস্যদের নিয়ে এসব সমস্যা সমাধান করবেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে যেন বিভাজন সৃষ্টি না হয়, এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে, বিশেষ করে দেশের স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায়, তাদের প্রতিহত করার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই কথাগুলো প্রধান উপদেষ্টাকে বলে এসেছি।’

‘সেইসঙ্গে জনগণের দুর্ভোগ, দ্রব্যমূল্য নিয়ে আলাপ করেছি। আমরা বলেছি যেন শিল্প উৎপাদন স্বাভাবিকভাবে চলতে পারে সেই পরিস্থিতি তৈরি করা। আমরা ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার কথাও বলেছি,’ যোগ করেন মির্জা ফখরুল।

বলেন, আহ্বান জানিয়েছি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা হোক। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার করে, নির্বাচনের রোডম্যাপ দেয়ার কথা বলা হয়েছে বলেও জানান ফখরুল।

বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহম্মেদ।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিভাজন এড়াতে প্রধান উপদেষ্টাকে জাতীয় ঐক্যের কথা বলেছি: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪