ভিয়েনা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নতুন নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে: বিএনপি নেতা আলাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ৫৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নতুন নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে। কমিশনারদের কথা কম বলে কাজ বেশি করতে হবে।

শুক্রবার (২২ নভেম্বর) জাতীয়তাবাদী প্রচারদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। গতকাল নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে সেই যাত্রা শুরু হয়েছে। এ সময় দেশবাসী কমিশনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপিই সংস্কারের জন্ম দিয়েছে। সংস্কারের আকৃতি বিএনপির হাত ধরেই শুরু হয়েছে। এ সময় রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখাকে সংস্কারের মূল ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি।

এসময় ঢাকা সেনানিবাসের শহিদ মইনুল রোডের যে বাড়ি থেকে ২০১০ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়ি আবারও ফিরিয়ে দেওয়ার দাবি জানান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে: বিএনপি নেতা আলাল

আপডেটের সময় ০৩:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪