ভিয়েনা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

কিংবদন্তি ফুটবলার পিন্টুকে শেষ বিদায় জানাল মোহামেডান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ১৪১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টু। সোমবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্রীড়াঙ্গন তার মৃত্যুতে শোকাস্তব্ধ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে ক্রীড়াঙ্গনের মানুষরা বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে শেষ বিদায় জানিয়েছেন।

এই ক্লাবেই পিন্টুর জীবনের সোনালী সময় কেটেছে। যেখানে প্রাণপ্রিয় ক্লাবে আজ সকালে এলেন নিথর দেহে। ঢাকা জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাকে দিয়েছে রাষ্ট্রীয় গার্ড অব অনার। কিংবদন্তি ফুটবলারের মোহামেডান থেকে শেষ বিদায়টা হয়েছে রাজসিকই।

তার জানাজার আগে ক্লাব, বিভিন্ন ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ক্রীড়াঙ্গনে দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে জাকারিয়া পিন্টুর। প্রথমটি মোহামেডানে ও দ্বিতীয়টি বাফুফে ভবনের মাঠে। বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল এবং অন্যান্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংগঠন, পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রয়াত এই ফুটবলারকে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কিংবদন্তি ফুটবলার পিন্টুকে শেষ বিদায় জানাল মোহামেডান

আপডেটের সময় ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪