ভিয়েনা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দিল্লিতে ভয়াবহ বায়ূ দূষণে নির্মাণ কাজ বন্ধ, বাস চলাচলে বিধিনিষেধ আরোপ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ৬৮ সময় দেখুন

বাতাসের দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছায় অপ্রয়োজনীয় নির্মাণকাজ বন্ধ ও বাস চলাচলে কড়াকড়ি আরোপ করেছে দিল্লির সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভি এতথ্য জানায় ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বায়ূ দূষণের সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ এবং বাস চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়াও এই রাজধানী রাজ্যটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যমে হয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে এসব নির্দেশনা কার্যকর করা হবে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দূষণের মাত্রা কমাতে এসব পরামর্শ দিয়েছে।

এই বিধিনিষেধের ফলে পেট্রোল চালিত ও ডিজেল চালিত বিভিন্ন ক্যাটাগরির বাস দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ এবং গৌতম বৌদ্ধ নগরে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় সব নির্মাণকাজও বন্ধ থাকবে। শুধুমাত্র জাতীয় নিরাপত্তা বিষয়ক, স্বাস্থ্য এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিগত নির্মাণকাজ চালানো যাবে।

এদিকে ডাক্তার অরুনেশ কুমার নামের এক চিকিৎসক বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, দিল্লির দূষণের মাত্রা এতটাই ভয়াবহ অবস্থায় পৌঁছেছে যে সাধারণ মানুষের বাইরের কাজকর্ম সীমিত করে দেওয়া উচিত। বিশেষ করে ভোর বেলা এবং সন্ধ্যার পর বাইরে না থাকার চেষ্টা করতে হবে। যদি বাইরে বের হতে হয় তাহলে এন-৯৫ মাস্ক ও বাড়ির ভেতর বাতাস পরিশোধক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিল্লিতে ভয়াবহ বায়ূ দূষণে নির্মাণ কাজ বন্ধ, বাস চলাচলে বিধিনিষেধ আরোপ

আপডেটের সময় ০৮:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪