ভিয়েনা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৯৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে ট্রাম্পের জয়ের পর তাকে নিয়ে প্রকাশ্যে কথা বললেন পুতিন। এর আগে গত জুলাইয়ে নির্বাচনী সমাবেশে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর হামলা হলে তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের প্রশংসা করে তাকে ‘সত্যিকারের পুরুষ’ বলে অভিহিত করেছিলেন পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া সতর্কতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য পর্যবেক্ষণ করছে। ‘সুনির্দিষ্ট বক্তব্য ও উদ্যোগ’ না দেখা পর্যন্ত আনুষ্ঠানিক মূল্যায়ন করার কোনো সম্ভাবনা নেই। তবে একদিন পরই ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে, তিনি অত্যন্ত সঠিক উপায়ে, সাহসের সঙ্গে একজন সত্যিকারের পুরুষের মতো আচরণ করেছিলেন। এই সুযোগে আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ইউক্রেন নিয়ে ট্রাম্পের মন্তব্য ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার নিয়ে দেয়া তার বক্তব্য গুরুত্ব দেয়ার মত।’

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা পুতিনের কাছে জানতে চান, ট্রাম্প তার সঙ্গে বৈঠক করতে চাইলে কি হবে? জবাবে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাড়া দেবেন। প্রয়োজনে ট্রাম্পের সঙ্গে আলোচনায়ও বসতে রাজি আছেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

আপডেটের সময় ০৫:০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪