ভিয়েনা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হলেন সালাহউদ্দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ৫৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের নিয়োগের বিষয়টি অবশেষে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৫ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সালাহউদ্দিনকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সালাহউদ্দিন এর আগে ২০০৬-২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন এবং ২০১০-২০১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন। তিনি ২০১৪ সালে সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান এবং অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিং সার্টিফিকেট অর্জন করেন।

তিনি দেশের অন্যতম সফল স্থানীয় কোচ, যিনি বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশনের শিরোপা জিতেছেন। সর্বশেষ, তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিলেন, যা বিপিএলের সফলতম দল।

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর সালাহউদ্দিনের নিয়োগ নিয়ে জোর গুঞ্জন ছিল। পরে ফিল সিমন্স প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে জানা যায়, জাতীয় দলের সহকারী কোচ হতে সালাহউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। জানা গেছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে সালাহউদ্দিনকে দলের সঙ্গে পেতে আশাবাদী বিসিবি, এবং ইতোমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে তাকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দলের দায়িত্বে দেখা যাবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হলেন সালাহউদ্দিন

আপডেটের সময় ০৭:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪