ভিয়েনা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ তিনজন আটক পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আজ ‘জাতীয় শহীদ সেনা দিবস’ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমন এর মাতা জোৎস্ন্যা বেগমের ইন্তেকাল টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪ মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাফজয়ী নারীদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৫৪ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে  টানা দ্বিতীয় আসরে শিরোপা জেতায় চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দলকে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ নারী দলের দেশে পা রাখার দিনে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ (৩১ অক্টোবর)  বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করার ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন ভালো একটা অ্যামাউন্ট দেওয়ার কথা।

বিসিবি সভাপতি বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’

এর আগে মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি। তারই ধারাবাহিকতায় আরেকটি মহাদেশীয় সেরার মুকুট এনে দেওয়া সাবিনাদের পুরস্কার দেওয়া হবে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ তিনজন আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাফজয়ী নারীদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

আপডেটের সময় ০২:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪