ভিয়েনা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৪২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) তালেবুর রহমান।

নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে কুড়িগ্রাম-৪ আসনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন মো. জাকির হোসেন। নবম জাতীয় সংসদে শ্রম, জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কুড়িগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান মো. জাকির হোসেন। নির্বাচনে তিনি বিজয়ী হন। পরে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

আপডেটের সময় ০৭:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪