ভিয়েনা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

সাংবিধানিক সংকট সৃষ্টির অপপ্রয়াস হলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা: বিএনপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৩০ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কারের যে কাজ চলছে, এটা দ্রুততর করা। সেই সংস্কার ঐক্যমতের ভিত্তিতে করা। জনগণের সঙ্কটগুলো দ্রুত নিরসন করা। এই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করা। আর আমরা আলোচনা করেছি যে, পতিত স্বৈরাচারের দোসররা কোন সাংবিধানিক কিংবা রাজনৈতিক সঙ্কটের অপপ্রয়াস করে তাহলে আমরা গণতন্ত্রকামী এবং আন্দোলনরত যেসব রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবিলা করব, ইনশাআল্লাহ।

নজরুল বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানান কৌশলে এবং নানাভাবে দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সঙ্কট সৃষ্টির চেষ্টা করছেন। আমরা মনে করি, দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করছি, এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করা দরকার।

তিনি বলেন, এখানে সব রাজনৈতিক দল, শ্রেণি পেশার সংগঠন, ছাত্র-যুবকসহ সব সংগঠন, সবার একটা দৃঢ়তর ঐক্য গড়ে তোলা দরকার। যাতে কেউ কোনভাবে দেশে নতুন করে কোন সাংবিধানিক কিংবা রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাংবিধানিক সংকট সৃষ্টির অপপ্রয়াস হলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা: বিএনপি

আপডেটের সময় ০৮:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪