ভিয়েনা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

মোহাম্মদপুরে দিনে-দুপুরে গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৩০ সময় দেখুন

স্টাফ রি‌পোর্টারঃ ঢাকার মোহাম্মদপুর এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ৬ ছিনতাইকারী একটি বেসরকারি কোম্পানির গাড়ি থামিয়ে ১১ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে গেছে।

রবিবার (২০ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটে।

নেসলের মোহাম্মদপুর এরিয়া অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “সকাল ৯টার দিকে অফিস থেকে টাকা নিয়ে বের হই ব্যাংকে জমা দেওয়ার জন্য। মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় পৌঁছানোর পর রাস্তা কিছুটা ভাঙা থাকার কারণে আমাদের গাড়ি ধীর গতিতে চলতে থাকে। এর মধ্যে পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে মোট ছয়জন ছিনতাইকারী এসে আমাদের গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। তখন তারা দুটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। আমরা গাড়ি থামালে তারা চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং আমাদের কোপ দেয়। তাদের কোপে আমি পড়ে গেলে তারা ব্যাগে থাকা অফিসের টাকা এবং আমার পকেটে থাকা টাকাও নিয়ে চলে যায়।”

তিনি আরও বলেন, “ব্যাগে অফিসের ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার চেক ছিল। সম্পূর্ণ টাকা ও চেক নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।”

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিক বলেন, “মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় নেসলে গাড়ি থেকে টাকা ছিনতাই হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। তবে কত টাকা ছিনতাই হয়েছে এ বিষয়ে আমরা নিশ্চিত করে এখনও বলতে পারছি না।

মোঃ সো‌য়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোহাম্মদপুরে দিনে-দুপুরে গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই

আপডেটের সময় ০২:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪