ভিয়েনা ০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ বিএনপি ক্ষমতায় এলে আলেম ওলামাসহ প্রত্যেকে নিরাপদ থাকবে – নয়ন প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে নির্বাচনে ১৬টি দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে জনগণ একাট্টা হয়েছে : শফিকুর রহমান ডেনমার্কের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন ভয়াবহ আর্থিক সংকটে জাতিসংঘ- মহাসচিব আন্তোনিও গুতেরেস নেতাকর্মীদের হ্যাঁ ভোট দিতে বললেন তারেক রহমান

লালমোহনে ফুটবল খেলায় বিবাহিতদের হারিয়ে অবিবাহিতদের জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ৪১ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লালমোহন হাইস্কুল মার্কেট যুব ব্যবসায়ীদের আয়োজনে সরকারি শাহবাজপুর কলেজ মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টান টান উত্তেজনার মধ্যদিয়ে নির্ধারিত ৬০ মিনিট ধরে চলে মূল পর্বের খেলা। তবে এই সময়ে দুই দলের এক দলও কোনো গোলের দেখা পাননি। পরে অতিরিক্ত ১০ মিনিট বাড়ানো হয় খেলা। অতিরিক্ত এই সময় ১-০ গোলে বিবাহিতদের হারিয়ে জয় লাভ করে অবিবাহিতরা।
পরে জয়ী দলকে পুরস্কার হিসেবে ট্রফি উপহার দেওয়া হয়। এছাড়াও দুই দলের মোট ২২ জন খেলোয়াড়কে ম্যাডেল উপহার দেওয়া হয়।
লালমোহন হাইস্কুল মার্কেট যুব ব্যবসায়ীর প্রধান পৃষ্ঠপোষক এম.এ. হাসান বলেন, বিনোদের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করতেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এতে যুব ব্যবসায়ীদের মন-মানসিকতা ভালো থাকবে। আমরা সামনেও এ ধরনের খেলাধুলার আয়োজন করবো।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ফুটবল খেলায় বিবাহিতদের হারিয়ে অবিবাহিতদের জয়

আপডেটের সময় ০৫:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪