ভিয়েনা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম ঢাকায় আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ৫২ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ পল্লীবিদ্যুৎ ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়ঁতারা করে।  এঘটনায় ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার রাতে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতেই লক্ষ্মীপুর সদর থানা থেকে তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়।

এর আগে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মো. আরশাদ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী আরশাদ কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।

সদর থানার ওসি মো. আবদুল মুনাফ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সারা দেশে পল্লী বিদ্যুৎ ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে দেশে অস্থিতিশীল করার পাঁয়তারা করা হয়।

এঘটনায় আরিফুল ইসলামকে প্রধান আসামি করে সাইবার নিরাপত্তা আইনের মামলায় সেনাবাহিনী তাকে গ্রেফতার করে থানায় সোর্পদ করা হয়।  রাতেই তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

Tag :
জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম ঢাকায় আটক

আপডেটের সময় ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪