ভিয়েনা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৫১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলা এবং ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সোমবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার আইডি ‘Tapashee Tabassum Urmi’ থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ঊর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

এর আগে গত ৬ অক্টোবর লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ঊর্মির বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলাও হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

আপডেটের সময় ০৮:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪