ভিয়েনা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজে ভয়াবহ আগুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ২৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রবিবার (১৩ অক্টোবর) ভোর পর্যন্ত কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল কুতুবদিয়া পয়েন্টের দক্ষিণে নোঙর করা বিএলপিজি সুফিয়া নামের এ জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গভীর সাগরে নোঙর করা ওই জাহাজে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

জানতে পেরে কোস্টগার্ডের একটি জাহাজ, একটি টাগবোট ও চারটি স্পিডবোট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ছাড়া বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে নৌবাহিনী ও পোর্টের অগ্নিনির্বাপক দলসমূহ আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মৃত্যু হয় তিনজনের।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজে ভয়াবহ আগুন

আপডেটের সময় ০৫:৪৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪