ভিয়েনা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ২৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৮ অক্টোবর) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, ড. শেখ আব্দুর রশিদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর ২০১৪ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ২ বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

উল্লেখ্য, বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মাহবুব হোসেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান। ধারণা করা হচ্ছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে নিহত মেহেদীর চাচা মো. নাদিম সম্প্রতি যে হত্যা মামলা করেছেন তাতে তাকে আসামি করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ

আপডেটের সময় ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪