ভিয়েনা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

লালমোহনে ইউএনও-ওসি’র সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ৩০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম এবং ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সোমবার পৃথক পৃথকভাবে এ মতবিনিময় করেন তারা। এদিন দুপুরে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং পরে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’র) কক্ষে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এ সময় জামায়াতের নেতারা সরকারের সব ধরনের অনুদান সুষ্ঠুভাবে বন্টনসহ আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য ইউএনও এবং ওসির কাছে অনুরোধ জানান। এছাড়াও সুন্দর এবং সুশৃঙ্খল একটি উপজেলা গড়ার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য এই দুই কর্মকর্তার প্রতি আহ্বানও জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে লালমোহন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল মালেক, জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন, সেক্রেটারি মো. মুরাদ, অফিস ও মিডিয়া সম্পাদক কাজী সালমান হোছাইনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইউএনও-ওসি’র সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

আপডেটের সময় ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪