ভিয়েনা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

বিরাজনীতিকরণ বা মাইনাস টু দেখতে চাই না: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ৩৩ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সরকারকে ততদিন পর্যন্ত সময় দেব যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। বিরাজনীতিকরণ বা মাইনাস টু দেখতে চাই না। জঙ্গিবাদ দেখতে চাই না। উদার গণতন্ত্র দেখতে চাই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিচ্ছি, সময় দেব। কিন্তু কতদিন? আমরা সেই পর্যন্ত সময় দেব, যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশে জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

তিনি বলেন, কাঙ্খিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি। ছাত্র-জনতার বিজয় ধরে রাখতে না পারলে সবকিছু ব্যর্থ হবে। আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ৫৩ বছর পরও এখন দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষাব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। কোনো জাতিকে উপরে উঠতে গেলে শিক্ষার বিকল্প নেই।

তিনি বলেন, শিক্ষকদের চাকরি জাতীয়করণ করলে সমস্যার সমাধান হবে না। আমাদের ছেলেরা যেভাবে লেখাপড়া শেষে পাস করে, তাতে একটি শুদ্ধ বাংলা লিখতে পারে না। শিক্ষাব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, সে শিক্ষা ব্যবস্থায় জাতির উন্নয়নে যে হিউম্যান রিসোর্স দরকার, সেটা আমরা তৈরি করতে পারিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে গেছে মনে করে হাওযায় যেন না ভাসি। না, ক্ষমতায় আসেনি। তাই ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে বাইরে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে সমাবেশে জানান মির্জা ফখরুল।

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে মহাসচিব চৌধুরী মূগিস উদ্দিন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিরাজনীতিকরণ বা মাইনাস টু দেখতে চাই না: ফখরুল

আপডেটের সময় ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪