ভিয়েনা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

সাকিবকে ‘রাজনৈতিক অবস্থান’ পরিষ্কার করতে বললেন ক্রীড়া উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: ক্রিকেটার সাকিব আল হাসানকে তার ‘রাজনৈতিক অবস্থান’ পরিষ্কার করতে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সম্প্রতি কানপুর টেস্টের আগে সাকিব দেশে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশের পর এই মন্তব্য করেন তিনি।

কানপুর টেস্টের ঠিক আগে সংবাদ সম্মেলনে এসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছে প্রকাশ করেন তিনি। যদিও শেখ হাসিনার সরকারের পতনের পর আগ থেকেই বিদেশে অবস্থান করা সাকিব আর দেশে ফেরেননি। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের জন্য তার দেশে ফেরার বিষয়টি এখন সে ‘নিরাপত্তা’ প্রশ্নে আটকে আছে।

খেলোয়াড় এবং বাংলাদেশের নাগরিক হিসেবে সাকিব পূর্ণ নিরাপত্তা পাবেন বলে নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে জনমনে তাকে নিয়ে ক্ষোভ থাকলে সেটা সমাধানে সাকিবকেই পদক্ষেপ নিতে হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

রোববার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপে এই প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, তাহলে সেটা আমাকে রিডিউস (কমাতে) করতে হবে আমার কথা দিয়ে। আমার মনে হয়, তার নিজের জায়গা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে, তার যে রাজনৈতিক অবস্থান, তা নিয়ে কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা কথা বলেছেন।’

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে ক্রীড়া উপদেষ্টা যোগ করেন, ‘শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সে জায়গায় রাজনৈতিক বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করি। প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং সে দায়িত্ব আমরা পালন করি।’

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাকিবকে ‘রাজনৈতিক অবস্থান’ পরিষ্কার করতে বললেন ক্রীড়া উপদেষ্টা

আপডেটের সময় ০৮:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪