ভিয়েনা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি

লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনাকে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ঢাকায় ফেরানো হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীমকে। রবিবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে অবিলম্বে ঢাকায় সদরদপ্তরে ফিরতে বলা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রদবদলের অংশ হিসাবে আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক পরিচিতি পাওয়া এই দূতকে ফেরানো হচ্ছে বলে জানা গেছে।

২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন সাইদা মুনা। যুক্তরাজ্যে মিশনে যাওয়ার আগে থাইল্যান্ডে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন বিএসএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের এই কর্মকর্তা।

রাষ্ট্রদূত হওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক লন্ডন হাই কমিশন ও নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন সাইদা মুনা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়ার পর তাসনিম ইউনিভার্সিটি অব অব লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন ১৯৯৩ সালে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনাকে

আপডেটের সময় ০৭:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪