ভিয়েনা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

অক্ষত অবস্থায় উদ্ধার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মরদেহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৯৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরটি অক্ষত অবস্থায় ছিল। একটি হাসপাতাল ও আরেকটি নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র  রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র দুটি জানায়, হামলায় নাসরুল্লাহ সরাসরি কোনো আঘাত পাননি। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের তীব্রতার কারণে তিনি মারা যান।

গত শুক্রবার সন্ধ্যা থেকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে মুহুর্মুহু বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার অন্যতম লক্ষ্য ছিল হিজবুল্লাহর প্রধান কার্যালয়।

পরের দিন শনিবার সকালে হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েল। পরে হিজবুল্লাহ এক বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে। তবে ঠিক কীভাবে তিনি মারা গেছেন, তার জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে, তা জানায়নি হিজবুল্লাহ।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। মূলত লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে দখলদার ইসরায়েলকে বিতাড়িত করতে ইরানের সমর্থনে হিজবুল্লাহর যাত্রা শুরু হয়েছিল। ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায় সংগঠনটি। ধীরে ধীরে তারা দেশটির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠনে পরিণত হয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অক্ষত অবস্থায় উদ্ধার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মরদেহ

আপডেটের সময় ০৭:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪