ভিয়েনা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহর রকেট হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে বলেদাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (২৫ সেপ্টেম্বর) ওই হামলা চালানো হয় বলে সশস্ত্র গোষ্ঠীটির বরাত দিয়ে প্রকাশিত খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবানন থেকে ছোড়া রকেটবোমাটি সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করছে। তবে রকেট বোমাটি মোসাদের সদর দপ্তরের দিকে নয়, বরং তেল আবিবের বেসামরিক এলাকার দিকে যাচ্ছিলো বলে দাবি তাদের।

লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েল ক্ষেপণাস্ত্রটিকে ঠেকিয়ে দিয়েছে বলেও জানানো হয়েছে। ফলে হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা জানা যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার লেবাননে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যে সাড়ে পাঁচশ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে লেবানন সরকার।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এবার সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহর রকেট হামলা

আপডেটের সময় ০৮:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪