ভিয়েনা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার নিজ দল আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন দলটি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সোহেল তাজের কাছে কনক সারোয়ার জানতে চান যে, দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন? জবাবে সোহেল তাজ বলেন, ‘দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড (অনুপ্রাণিত) ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ (পরিবর্তন) আসবে। একটা সিস্টেমিক চেঞ্জ (পদ্ধতিগত পরিবর্তন) আসবে। আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন (নির্বাচন) করেছিলাম। প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম।’

তিনি বলেন, ‘বাট আই ফিল কমপ্লিটলি বিট্রেইড (আমি পুরোপুরি বিশ্বাসঘাতকতা অনুভব করেছি)। আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর ওপর। শি বিট্রেইড মি (তিনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন)। শি বিট্রেইড দ্য পার্টি (তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে), আওয়ামী লীগ। শি বিট্রেইড বাংলাদেশ (তিনি বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন)।’

এর কারণ হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিকজ (কারণ) আমরা যে দিনবদলের সনদ, যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব সেটা করতে হলে প্রথম ছয়মাসেই সেই চিত্র পাওয়া যেত। কিন্তু আমরা তো সেদিকে যাইনি, বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেইনটেন (রাজনৈতিক সংস্কৃতি সংরক্ষণ) করে আমরা সেটাকে আরও ধ্বংসের পথে…।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে দলের সাবেক সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ ও সাবেক আহ্বায়ক জোহরা তাজউদ্দীনের ছেলে সোহেল তাজ বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না; হত্যা, গুম-খুন-দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।’

এ ছাড়া এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ আলাপচারিতায় সোহেল তাজ বিডিআর বিদ্রোহ, জেলহত্যা, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বদলি বাণিজ্য, ক্ষমতার বাইরে থাকা ও ক্ষমতায় থাকা শেখ হাসিনার বদলে যাওয়া, জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের বোন সিমিন হোসেন রিমির আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

আপডেটের সময় ০৭:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪