ভিয়েনা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

আগামী সপ্তাহের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণার ব্যাপারে আশাবাদী নাহিদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৩ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সোমবার (২৩ সেপ্টেম্বর) বলেছেন, অন্তর্বর্তী সরকার আগামী সপ্তাহের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেওয়ার বিষয়ে আশাবাদী।
তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা দিতে পারবো বলে আমি আশাবাদী। প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর ঘোষণাটি আসবে বলে আশা করা হচ্ছে।

উপদেষ্টা তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগ (ডিএফপি) আয়োজিত বিভিন্ন সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।  ডিএফপির মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত তথ্য সচিব (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম।

নাহিদ বলেন, সবাই গণমাধ্যমের স্বাধীনতা চায়। তবে, আমি একটি প্রশ্ন করতে চাই- সংবাদপত্রের স্বাধীনতার কি কোনো সীমারেখা আছে? আমরা দেশের স্বার্থ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে সকল স্বাধীনতা নিশ্চিত করতে চাই। উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনাগুলো সঠিকভাবে তুলে ধরার জন্য সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানের সময় প্রকৃত তথ্য পেতে দেশবাসী সংবাদপত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সুতরাং আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তবে কিছু সংবাদপত্র ফ্যাসিবাদী সরকারের পক্ষে ছিল। জুলাইয়ের অভ্যুত্থানে যারা উসকানিমূলক ভূমিকা পালন করেছিল তাদের আইনের আওতায় আনতে হবে। সংবাদপত্রের বকেয়া বিল সম্পর্কে নাহিদ বলেন, সরকার ঝামেলামুক্ত সেবা দিতে বিল পরিশোধের ব্যবস্থা ডিজিটাল করার চেষ্টা করছে।

সভায় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, ডেইলি সান সম্পাদক রেজাউল করিম, দৈনিক প্রথম আলো’র নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন বাবর, ডেইলি স্টারের হেড অব অপারেশন মিজানুর রহমান, দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ, দৈনিক সংগ্রামের ব্যবস্থাপনা সম্পাদক নুরুন্নবী, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক শাহরিয়ার করিম, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ফাহিমা বাহাউদ্দিন শামা ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী সপ্তাহের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণার ব্যাপারে আশাবাদী নাহিদ

আপডেটের সময় ০৮:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪