ভিয়েনা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪ মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা হবিগঞ্জ রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে বাগানগুলো টাঙ্গাইলে পুলিশের চাঁদাবাজি-সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ মহড়া

ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ১০ শ্রেণীর স্কুল শিক্ষার্থী মারুফ মিয়া (১৪) নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমানকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র‌্যাব-১৪। রোববার (২২ সেপ্টম্বর) টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছিলেন।

দুপুরে তানভীর হাসান ফেরদৌস নোমানকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ আদালতে প্রেরণ করেন। এ হত্যা মামলার ১৬ নাম্বার আসামী।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন,টাঙ্গাইল র‌্যাব-১৪ গ্রেপ্তারের পর কাউন্সিলর নোমানকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে নোমানকে ৭দিনের রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত একদিনের রিমাণ্ড মুঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট নিহত মারুফের মা মোর্শেদা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ৫৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২শ’ জন আসামী করা হয়েছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার

আপডেটের সময় ০৫:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪