ভিয়েনা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা অসত্য: নাহিদ ইসলাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৬১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা সত্য নয়। কোথাও ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ছাগলনাইয়ার আন্ধারমানিক এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতি পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, কোথাও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন সমস্যা রয়েছে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে। দেশকে অশান্ত করার জন্য একটি চেষ্টা রয়েছে। তবে, বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে।

ফেনীতে বন্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বন্যার স্থায়ী সমাধান করতে হবে। প্রতিবছর বন্যার সম্ভাবনা থাকে, কীভাবে ক্ষতি কমিয়ে আনতে পারি, সেকারণে বাঁধগুলো স্থায়ীভাবে করা যায় কিনা ভাবতে হবে। এটি মোকাবেলায় স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টি আলোচনায় রয়েছে। এখন পুনর্বাসন কার্যক্রম কীভাবে দ্রুত সম্পন্ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রাথমিকভাবে গৃহনির্মাণের চাহিদা এবং শিক্ষা উপকরণের ক্ষতির তথ্য নিশ্চিত করে দ্রুত সরবরাহ করতে হবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা অসত্য: নাহিদ ইসলাম

আপডেটের সময় ০৮:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪